প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে চাল রপ্তানির জন্য সরকারের সঙ্গে (জি টু জি) দ্বিপক্ষীয় চুক্তি করতে যাচ্ছে। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুর দিকে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে বলে মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী উ থান মিন্ট গত ২৯ আগস্ট বলেন, সমঝোতা স্মারক সইয়ের পর দাম ও অন্যান্য বিষয় ঠিক করতে বিশদ আলোচনা হবে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ৭-৯ সেপ্টেম্বর মিয়ানমার সফরকালে সমঝোতা স্মারক সই হতে পারে। মিয়ানমার টাইমস