চাল সংগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার সরকারি চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি বোরো মৌসুমে ৫ হাজার ৯০৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এ অভিযান শুরু হয়। এ জন্য উপজেলার ৪৭টি চালকলের সঙ্গে চুক্তি করা হয়েছে। জেলা খাদ্যনিয়ন্ত্রক ফারুক হোসেন পাটওয়ারী সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন, মিলমালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।