চাল সংগ্রহ অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযান গতকাল রোববার শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর খাদ্যগুদাম চত্বরে এই চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আবদুল মালেক। চলতি আমন মৌসুমে নওগাঁ জেলায় প্রতি কেজি চাল ৩১ টাকা দরে মোট ১৩ হাজার ৭০ মেট্রিক টন আমন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। খাদ্য বিভাগ জেলার ১ হাজার ২০০ মিলারের সঙ্গে এবার চাল সরবরাহের চুক্তি করেছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে।