চাল সংগ্রহ অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলায় বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার সদর উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এই চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি মৌসুমে সদর উপজেলায় ১০২ জন কারখানা মালিকের কাছ থেকে ১ হাজার ৮০৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সারোয়ার বলেন, ৩২ টাকা কেজি দরে এই চাল ৩০ আগস্টের মধ্যে সংগ্রহ করা হবে।