চাল সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মিল মালিকদের কাছ থেকে সরকারিভাবে আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা খাদ্যগুদাম চত্বরে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যদের মধ্যে জেলা খাদ্য কর্মকর্তা এস এম তাহসিনুল হক, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মসিউর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবদুর রব, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মনিরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।