প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া খাদ্যগুদামে গতকাল রোববার থেকে আমন ধানের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ইউএনও সিফাত মেহনাজ এ অভিযানের উদ্বোধন করেন। এ উপলক্ষে বেলা ১১টায় নওয়াপাড়া সরকারি খাদ্যগুদাম চত্বরে আলোচনা সভা হয়। অভয়নগর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মনতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় সিফাত মেহনাজ ছাড়াও বক্তব্য দেন নওয়াপাড়া খাদ্যগুদাম পরিদর্শক মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সামাদ ও সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। সভায় জানানো হয়, স্থানীয় চাতাল ও মিলমালিকদের কাছ থেকে ৩১ টাকা কেজি দরে ৬২৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।