চাল সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি খাদ্যগুদামে চলতি মৌসুমে আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসিন আলী গতকাল সোমবার দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে খাদ্যগুদাম চত্বরে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নুর ইসলাম সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার, পৌরসভার মেয়র কশিরুল আলম প্রমুখ বক্তব্য দেন। এবারের অভিযান চলবে ১৫ মার্চ পর্যন্ত। মোট ২ হাজার ৩৭৫ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে।