চাল সংগ্রহের অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল সোমবার থেকে আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ বছর ৩২ টাকা কেজি দরে আমন চাল সংগ্রহ করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে। গতকাল বিকেল পাঁচটার দিকে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্যনিয়ন্ত্রক স্বপন কুমার, সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা এ কে এম শাহ নেওয়াজ, চাল ব্যবসায়ী লিয়াকত আলী। শাহ নেওয়াজ জানান, সদর উপজেলার প্রায় সাড়ে তিন শ চালকলের মাধ্যমে এবার চার হাজার ৬৪৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।