চালক আজমসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করায় এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়েরের সাড়ে পাঁচ ঘণ্টা পর খারিজ করে দিয়েছেন আদালত। বগুড়া আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মুখার্জি গতকাল রোববার সকালে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি করেন। আদালতে বাদীর জবানবন্দিও নেওয়া হয়। সন্ধ্যায় আদালত মামলাটি খারিজ করে দেন।নরেশ মুখার্জি জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে মামলাটি খারিজ করা হয়েছে বলে তিনি আদালত থেকে জেনেছেন। তিনি আপিল করবেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াছমিন আদেশে বলেছেন, একমাত্র সংক্ষুব্ধ ব্যক্তি এই মানহানি মামলা করতে পারেন। তাই মামলাটি খারিজ করা হলো। মামলায় যাঁদের আসামি করা হয়েছিল তাঁরা হলেন, আরটিভির প্রধান বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, প্রতিবেদক বায়েজিদ আহম্মেদ এবং গাড়িচালক চাঁদপুর জেলার মতলব থানার আজম খান।