চালক আজমের পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চাকরিচ্যুত এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক মো. আজম খানের পরিবারের সদস্যদের হত্যা বা গুম করার হুমকি দেওয়া হচ্ছে। আজমের বড় ভাই চাঁদপুরের মতলব সদর বাজারের মুদি দোকানি মো. শাহ আলম খান এই অভিযোগ করেছেন।শাহ আলম বলেন, গতকাল একটি জাতীয় দৈনিকে আজমকে নিয়ে বিভ্রান্তিকর ও ভুল সংবাদ ছাপানোর পর সকাল থেকেই তাঁর মুঠোফোনে বিভিন্ন নম্বর থেকে ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে অন্তত ৪০ বার হুমকি দেওয়া হয়। আজমের অবস্থান না জানালে তাঁদের পরিবারের সদস্যদের হত্যা বা গুম করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।হত্যার হুমকি পাওয়ার পরও থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি আজমের পরিবার। আতঙ্কে তারা পুলিশের কাছেও যেতে সাহস পাচ্ছে না বলে জানান শাহ আলম।