চালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে রেন্ট-এ-কারের এক চালককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক হলেন সিটি করপোরেশনের গাছা এলাকার আমীর আলী ওরফে আকা (৫০)। তিনি সিটি করপোরেশন এলাকার বড়বাড়ি রেন্ট-এ-কারের স্ট্যান্ডে ভাড়ায় গাড়ি চালাতেন। জয়দেবপুর থানার এসআই শামিম হোসেন বলেন, রাতে ছুরিকাঘাতে আহত আমির আলী শিববাড়ির একটি গলিতে পড়ে ছিলেন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।