চালক না থাকায় অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি কাজে লাগে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন চালকের অভাবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অত্যাধুনিক সরকারি অ্যাম্বুলেন্সটি এক মাস ধরে অচল রয়েছে। ২০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি এখন শোভা পাচ্ছে গ্যারেজে। আর বিপদের সময় অ্যাম্বুলেন্স না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২০ লাখ টাকা দিয়ে কেনা শীতাতপ-নিয়ন্ত্রিত অত্যাধুনিক সরকারি এই অ্যাম্বুলেন্সটি ২০০৬ সালে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে দেওয়া হয়। সে সময় মো. জয়নাল আবেদীন নামের একজন সরকারি চালক ছিলেন। গত মার্চে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) বদলি করা হয়। তার পর থেকেই ওই অ্যাম্বুলেন্সটি চালানোর কেউ নেই। সেটি এখন গ্যারেজে পড়ে রয়েছে।কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সাইফুল ইসলাম সরকারি অ্যাম্বুলেন্সের অভাবে রোগীদের ভোগান্তির বিষয়টি স্বীকার করেন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আহমঞ্চদ বলেন, নতুন চালক যোগদান না করায় এ সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।