চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার ওপর ইজিবাইক ঘোরাতে গিয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় বাইকচালক নিহত হয়েছেন। তাঁর নাম দুলু শেখ (৩৫)। গতকাল বুধবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলু শেখ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের ওহাব আলী শেখের ছেলে।