চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের সামনে গতকাল মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিমুল হোসেন (২০) নামের এক করিমনচালক (ভটভটি) নিহত হয়েছেন। নিহত শিমুল সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের বাসিন্দা ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির পণ্য সরবরাহকারী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আকিজ ফুডের মালবাহী করিমন চালিয়ে শিমুল চুয়াডাঙ্গা থেকে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন। বাজারে পৌঁছানোর আগেই একটি যাত্রীবাহী বাস করিমনটিকে জোরে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত শিমুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।