প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটিবাহী একটি ট্রাকের চাপায় অন্য একটি ট্রাকের চালক আলেক মিয়া (৩৩) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার মাসাবো এলাকার মজুমদার ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। আলেক মিয়া মানিকগঞ্জের দৌলুতপুর থানার চর পাটুরিয়া এলাকার সওদাগর সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, সকাল নয়টার দিকে মজুমদার ব্রিকফিল্ডে মাটিবাহী একটি ট্রাক পাশে দাঁড়িয়ে থাকা অন্য ট্রাকের চালক আলেক মিয়াকে চাপা দেয়।