চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় গতকাল সোমবার ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সলেমান হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত সলেমান জয়রামপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়রামপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী সলেমান দুপুরে দোকান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কিছুদূর যেতেই একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।