চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় গতকাল বুধবার মাইক্রোবাসের ধাক্কায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। কোনাবাড়ী হাইওয়ে থানা-পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে অটোরিকশা নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করছিলেন মোতালেব। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাটির ধাক্কা লাগে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। চালক মোতালেব গুরুতর আহত হন। মোতালেবকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।