চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের নয়াসড়ক এলাকায় গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক আলাল মিয়া (৩৫) নিহত হন। সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের বাসিন্দা আলাল নয়াসড়ক দিয়ে চোহাট্টা যাওয়ার পথে দ্রুত গতির ট্রাকের সামনে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণহীন হয়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট|