চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাক্টর উল্টে চালক বেলাল হোসেন (৩৫) নিহত হয়েছেন। উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ওই ঘটনা ঘটে। বেলাল বাইশপুকুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বেলাল ট্রাক্টর নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠছিলেন। সে সময় রাস্তার ভাঙা একটি অংশে ট্রাক্টরটি উল্টে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান বলেন, ঘটনাটি নিহত বেলালের বাড়ির কাছেই ঘটেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।