চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পুবাইল এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) চালক নিহত হয়েছেন। আহত হন অটোরিকশার দুজন যাত্রী। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুস ছালাম বলেন, গতকাল বেলা একটার দিকে পুবাইল এলাকায় বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালক মারা যান। পরে স্থানীয় ব্যক্তিরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।