চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের কাছে গত মঙ্গলবার মধ্যরাতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক নিহত ও তিনজন যাত্রী আহত হয়েছেন। নিহত অটোরিকশা-চালকের পরিচয় পাওয়া যায়নি। অটোরিকশার আহত যাত্রী শাহ ইমদাদুল হক, তাঁর স্ত্রী হোসনে আরা ও তাঁদের মেয়ে নওশীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ইমদাদুল হক মঙ্গলবার রাতে সপরিবারে শান্তিনগরের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশায় পল্লবীর বাসায় ফেরার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রিমা উদ্যানসংলগ্ন সড়কের পাশে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও তিন যাত্রী আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।