চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইমন শেখ (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের বাদামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকচালক মোহাম্মদ আলী ও তাঁর সহকারী রুবেলকে আটক করেছে। নিহত ইমান শেখ নগরের আড়ংঘাটা এলাকার বাবু শেখের ছেলে। ট্রাকটি যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি যাচ্ছিল ফুলতলায়। পুলিশ জানায়, এ ছাড়া মানিকতলায় নগর পরিবহনের সঙ্গে আরেকটি বাসের সংঘর্ষ হয়েছে। সেখানে ১০-১২ জন বাসযাত্রী আহত হন। খুলনা অফিস