চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলবাহী ট্যাংক–লরির ধাক্কায় অজ্ঞাতনামা (৩০) এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সাজেদা হাসপাতাল-সংলগ্ন এলাকায় গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ চালকসহ ট্যাংকলরিটি আটক করেছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, ট্যাংকলরিটি গাজীপুর থেকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পদ্মা তেল ডিপোতে যাচ্ছিল। পথে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।