চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের জালালাবাদ থানা এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগীরগাঁওয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস দুটিতে থাকা অন্তত ২০ যাত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সংঘর্ষে গুরুতর আহত একটি বাসের চালক ইব্রাহিম আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখলে সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।