চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকাগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে বালুভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বালুবোঝাই ট্রাকের চালক আবদুর নুর। আহত হন আরও তিনজন। নিহত ট্রাকচালকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে। গুরুতর আহত অবস্থায় ইমন ও আবদুর রহমান ও অজ্ঞাত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হবিগঞ্জ প্রতিনিধি