চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-লেগুনা-কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক লেগুনাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনার আরও চারজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লেগুনাচালক নাদিম মিয়া উপজেলার বিশ্বরোড খালপাড়া এলাকার ইমান আলীর ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার এসআই আক্তারুজ্জামান বলেন, সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকার একটি লেগুনাকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। ধাক্কায় লেগুনাটি সামনের কাভার্ড ভ্যানের সঙ্গে চাপা লেগে ঘটনাস্থলেই লেগুনাচালক নাদিম নিহত হন। আহত হন চার যাত্রী। পুলিশ ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করেছে।