প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের ধনবাড়ি থানার আবদুর রহিমের ছেলে চান মিয়া (২২)। সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার বলেন, উপজেলার সীমান্ত বাড়ৈপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোর ছয়টার দিকে টাঙ্গাইলগামী পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারালে এটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়। পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পিকআপের চালক আহত চান মিয়াকে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর প্রতিনিধি