চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী পর্যটন মোড়ে গতকাল রোববার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত চালক মোজাম্মেল হকের (৪৮) বাড়ি শহরতলির শাকপালা এলাকায়। মোজাম্মেল হক শাকপালা এলাকা থেকে মোটরসাইকেলে করে শেরপুর যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বনানী পর্যটন মোড়ে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে মোজাম্মেল হক ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।