প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়া কাজী আরেফ সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় আসলাম হোসেন (৪০) নামে নছিমনের এক চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সরদারের ছেলে। মিরপুর থানার আওতাধীন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাবলুর রহমান বলেন, ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু নিয়ে আসলামের নছিমনটি খলিশাকুণ্ডি যাওয়ার পথে কাজী সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া অফিস