চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে সিটি করপোরেশনের সালনা এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের এক চালক নিহত হয়েছেন। তাঁর নাম সুরুজ মিয়া (২০)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান বলেন, সালনা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে চালক সুরুজ মিয়া আহত হন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।