চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বটতলায় গতকাল বৃহস্পতিবার ইটবোঝাই ট্রাকের চাপায় শ্যালোইঞ্জিনচালিত নছিমনের চালক আবদুল কাদের (৫০) নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা আবদুল কাদের নছিমনে যাত্রী নিয়ে ডুমুরিয়ার দিকে যাচ্ছিলেন। বেলা পৌনে দুইটার দিকে চুকনগর বটতলায় ইটবোঝাই একটি ট্রাক পেছন থেকে ওই নছিমনকে ধাক্কা দেয়। এতে কাদের রাস্তার ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।