প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় গতকাল বুধবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক শাহাদাত হোসেন (২৪) নিহত হয়েছেন। এ ছাড়া ট্রাক দুটির দুই সহকারী এবং একটি আট বছরের শিশু আহত হয়। শিশুটি সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের পেছনে থাকা গাড়ি দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।