চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী আমতলা নামক স্থানে পাওয়ার ট্রলি উল্টে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন (৩৫) নিহত হন। আহত হন ট্রলির ছয় আরোহী। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামাল সদর উপজেলার ছোটবলদিয়া গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আবদুল হাকিম (৩৬), আবদুর রব (৪৩), মঈনুদ্দীন (৪৫), আবদুস সামাদ (৩০), হামিদুল ইসলাম (৩০) ও আবু হানিফ (২৪)। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।