চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল কাসেম (৪৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবুল কাসেমের বাড়ি সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাট এলাকায়। ইকোপার্কের ইজারাদার মো. সাহাব উদ্দিন প্রথম আলোকে জানান, ইকোপার্ক গেট এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আবুল কাসেম মারা যান।