প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাজাছড়া এলাকায় ট্রাক খাদে পড়ে চালক নিহত ও সহকারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। সাজেক থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজ্জাক জানান, ট্রাকচালকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালকের আহত সহকারীকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।