প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় একটি বাসের চালক দেবেন্দ্র নাথ (৩৫) নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার পাকাপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচজন যাত্রী আহত হন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জেড এম মাসুদুজ্জামান জানান, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী বাসটি রাজাপুরের পাকাপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নারকেলগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চালককে পাশের ভান্ডারিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।