চালক নুরুল ইসলামের অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন কার্ভার্ড ভ্যান চালক নুরুল ইসলাম। ছবি: আব্দুর রশিদ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন কার্ভার্ড ভ্যান চালক নুরুল ইসলাম। ছবি: আব্দুর রশিদ

রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে দৃর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ কার্ভার্ড ভ্যানের চালক নুরুল ইসলামের অবস্থা অপরিবর্তিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুরুল ইসলামের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের পর কিছু দুর্বৃত্ত গতকাল তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দিলে তিনি বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু অগ্নিদগ্ধ হওয়া থেকে তিনি রক্ষা পাননি। আগুনে তাঁর দুই হাত ও কোমর থেকে পা পর্যন্ত পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন, নুরুল ইসলাম এখনো আশঙ্কামুক্ত নন। আগামীকাল তাঁর হাত ও পায়ে ড্রেসিং করা হবে। এরপর তাঁর পরবর্তী অবস্থা জানা যাবে।
আজ দুপুরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, নুরুল ইসলাম তীব্র যন্ত্রণায় কোকাচ্ছেন। পাশে তাঁর মা আমেনা বেগমসহ অন্য আত্মীয়স্বজনেরা।’
নুরুলের মা আমেনা বেগম বলেন, ‘আপনারা দোয়া করেন। আমার ছেলে ভালো হইয়া যাইব।’