চালক-মালিক এককাট্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরে ইজিবাইক (টমটম) চলাচল বন্ধ রয়েছে গত ১ জুলাই থেকে। নগরে ইজিবাইক চালানোর দাবিতে এত দিন শুধু চালক ও শ্রমিকদের মাঠে দেখা গেছে। গতকাল সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবনের সামনে অবস্থানকালে তাঁদের সঙ্গে মালিকদেরও এককাট্টা হতে দেখা গেছে। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নামে দুই পক্ষ মিলে নগর ভবনের সামনে বেলা একটা থেকে তিনটা পর্যন্ত অবস্থান নিয়ে মানবিক দিক বিবেচনায় নগরে ইজিবাইক চলাচলের অনুমতি দিতে মেয়র আরিফুল হক চৌধুরীকে আহবান জানান। মেয়র সেখানে বলেন, বিষয়টি আদালতের নির্দেশনায় করা হয়েছে।