চালক লাইসেন্স দিতে সেনাবাহিনীকে কাজে লাগানো যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক লাইসেন্স দেওয়ার কাজে সেনাবাহিনীকে ব্যবহারের নির্দেশনা দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গতকাল রোববার মন্ত্রণালয়ের সচিবকে লেখা এক নির্দেশনায় তিনি বলেন, যানবাহনচালকদের অবৈধ লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বন্ধে আরও সর্তক ও কঠোর হতে হবে। জাতীয় পরিচয়পত্র ও যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের কাজ করেছে সামরিক বাহিনী। দক্ষ ও প্রশিক্ষিত চালকদের চিহ্নিত করে সামরিক বাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রয়োজনে তাদের সরাসরি সম্পৃক্ত করা যেতে পারে। যোগাযোগমন্ত্রী অবৈধ চালক লাইসেন্স চিহ্নিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ১৩টি বিষয় উল্লেখ করে মন্ত্রী সচিবকে নির্দেশনা দেন। এগুলোর মধ্যে রয়েছে: মহাসড়কে গর্ত হলে সঙ্গে সঙ্গে তা মেরামত করা, সারা দেশে চিহ্নিত দুর্ঘটনাপ্রবণ স্থানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নিয়ে একটি প্রকল্প নেওয়া, অবৈধ লাইসেন্স বন্ধ ও বৈধ লাইসেন্স প্রদান সহজ করা, সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি রোধ, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিরাপদ সড়কের জন্য আইন প্রণয়ন, চালকের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি, মহাসড়কে পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করা ইত্যাদি।