চালক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের জেলা জজ আদালত লিটন নামের এক মাইক্রোবাসচালক হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই রায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের জেলা জজ আদালতের দায়রা জজ মো. আবদুস সালেক এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন—মো. খোকন মিয়া (২৯), বাবা: মো. নান্নু মিয়া, রহবর পূর্বপাড়া, শিবপুর, বগুড়া এবং মো. আলামিন, বাবা: আবদুল মজিদ, হাসানপুর, পীরগঞ্জ, রংপুর।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৫ এপ্রিল জনতা রেন্ট-এ কারের একটি মাইক্রোবাস একদল ছিনতাইকারী বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে ভাড়া করে গাইবান্ধার পলাশবাড়ী হয়ে ঢাকামুখে রওনা হয়। পথে মাইক্রোবাসচালক লিটনকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর তিনি অজ্ঞান হলে ছিনতাইকারীরা গামছা দিয়ে তাঁকে শ্বাসরোধে গাড়ির মধ্যেই হত্যা করে।