চালককে কুপিয়ে গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার গ্যারেজে গাড়ি ধোয়ার সময় চালককে কুপিয়ে গাড়িটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে।
চালক মফিজুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি শামসুল আরেফিন নামের এক ব্যক্তির।
উত্তরা পশ্চিম থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, গতকাল খুব সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাসার গ্যারেজে এক্স করোলা গাড়িটি পরিষ্কার করছিলেন চালক। সকাল সাড়ে ছয়টার দিকে আরেকটি গাড়িতে চার দুর্বৃত্ত এসে তাঁর কাছে গাড়ির চাবি চায়। তিনি চাবি দিতে না চাইলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ হাতে কোপ দেয় একজন। মফিজুর মাটিতে পড়ে গেলে তারা চাবি কেড়ে গাড়িটি নিয়ে চলে যায়।