চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে চালককে কুপিয়ে জখম করে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাতে শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লায় এ ঘটনা ঘটে।ইজিবাইক-চালকের নাম মো. তসলিম (২৫)। তাঁর বাড়ি শহরের ওয়্যারলেসপাড়া মহল্লায়। তাঁকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তসলিম জানান, সোমবার রাতে সাড়ে আটটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী যাত্রীবেশে শহরের ভাঙা রাস্তার মোড় থেকে তাঁর ইজিবাইকে ওঠে। শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় পৌঁছালে তারা ধারালো অস্ত্র দিয়ে চালককে কুপিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।