চালককে খুন, মোটর সাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার পটুয়াখালীর কলাপাড়ায় চালককে খুন করে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।নিহত মো. মিলন শিকদার (২২) কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মো. ছয়ফুল শিকদারের ছেলে। শনিবার সকালে থানার পুলিশ একই ইউনিয়নের মধুখালী গ্রামের একটি কালভার্টের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠায়।কলাপাড়া থানার উপপরিদর্শক মো. ইদ্রিস আলী হাওলাদার বলেন, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মিলনকে হত্যা করা হয়।