চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের অটোরিকশাচালক আকবর আলীকে (২৪) গত মঙ্গলবার রাতে হত্যা করে তাঁর অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কামারখন্দ থানার পুলিশ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের পাশে ইছামতী নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। আকবর আলীর বাবা আদম আলী আকন্দ জানান, আকবর মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তাঁদের ধারণা, যাত্রীবেশী ছিনতাইকারীরা আকবরকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।