চালককে খুন করে ইজিবাইক ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর পৌর শহরে এক চালককে হত্যা করে তাঁর ইজিবাইক নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গতকাল বুধবার শহরের রশিদপুর এলাকার ঝিনাই নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম বাবর আলী ফকির (২২)। তিনি পৌর শহরের হাটচন্দ্রা এলাকার পশ্চিমপাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় বাবর আলী ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। গতকাল সকাল ১০টার দিকে শহরের রশিদপুর এলাকার ঝিনাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।