চালককে খুন করে নছিমন ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বুধবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা চালক ইমান আলীকে (৩৬) গলা কেটে হত্যার পর তাঁর নছিমন ছিনতাই করে নিয়ে গেছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মিরপুর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে ইমান আলী নছিমন নিয়ে মিরপুর উপজেলার আমলা বাজার থেকে তাঁর নিজ বাড়ি মাঝিহাট ফিরছিলেন। বোরাপাড়া এলাকার মাঠের মধ্যে একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে এবং তাঁকে গলা কেটে হত্যার পর নছিমন নিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়রা গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।মিরপুর থানার ওসি মশিউর রহমান বলেন, এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ইমান আলী মাঝিহাট গ্রামের মহিরুদ্দীনের ছেলে। পুলিশ সুপার মফিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।