চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কে চালককে খুন করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধুসর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম নাজমুল ইসলাম (৩০)। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে লোক আনা-নেওয়া করতেন। তাঁর বাড়ি কাশিয়ানী উপজেলার জোতকুরা গ্রামে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুল মান্নান জানিয়েছেন, সোমবার রাতে নাজমুল কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার থেকে মোটরসাইকেলে রাজশাহীর দুই ব্যক্তিকে নিয়ে কালনা ঘাটে পৌঁছে দেওয়ার জন্য রওনা হন। রাতে নাজমুল বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন তাঁর খোঁজে বের হন। গতকাল মঙ্গলবার তাঁর স্বজনেরা উপজেলার ধুসর ব্রিজের পশ্চিম পার্শ্বে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।