প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে বাসচাপায় মণ্ডলপাড়া গণবিদ্যানিকেতনের এক ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে এবং চালককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা গতকাল শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আফসারউদ্দিনের হত্যার সঙ্গে জড়িত বাসচালককে গ্রেপ্তার ও তাঁর শাস্তির দাবিতে গতকাল সকাল ১০টায় ছাত্রছাত্রীরা পরীক্ষা বর্জন করে স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দেন শিক্ষকেরাও। মিছিলটি চাষাঢ়া গোলচত্বর এলাকা ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শেষ হয়। এখানে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাইয়ুমসহ ছাত্রছাত্রীরা।