চালককে ছুরিকাঘাত করে মোটর সাইকেল ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছায় গত বুধবার দুর্বৃত্তরা রংপুর-সুন্দরগঞ্জ মহাসড়কের দেউতি ছাইতানতলায় এক ঠিকাদারকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করেছে। ওই ঠিকাদারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার ঠিকাদার মোশরেকুল আলম (৪০) বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে পীরগাছা বাজার থেকে রংপুরে নিজ বাসায় ফিরছিলেন। পথে দেউতি ছাইতানতলায় দুর্বৃত্তরা মাইক্রোবাস দিয়ে তাঁর পথ রোধ করে। এ সময় দুর্বৃত্তরা মোরশেকুলের মাথায় ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাঁর কাছ থেকে মোটরসাইকেল, মুঠোফোন সেট ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পীরগাছা থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি।