চালককে জবাই করে হত্যা মোটরসাইকেল ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলার বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড় থেকে পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহীন (৩৫) নামের একজন মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করেছে। দুর্বৃত্তরা যাত্রীবেশে তাঁকে জবাই করে হত্যার পর মোটরসাইকেলটি ছিনতাই করেছে বলে পুলিশ ধারণা করছে।পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত শাহীনের বাড়ি বকশীগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়নের কলকিহারা গ্রামে। তিনি ইউপি সদস্য মোনাজ উদ্দিনের ছেলে। মোটরসাইকেলে ভাড়ায় লোক পরিবহন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি গত বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ সদরের পুরাতন গরুহাটি থেকে ভাড়ায় দুজন যাত্রী নিয়ে গারো পাহাড়ের লাউচাপড়া বিনোদনকেন্দ্রে যান। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি।